পপ-আপ ক্যামেরার ইনফিনিক্স এস৫ প্রো’র ছবি ফাঁস
পপ-আপ ক্যামেরা নিয়ে আসছে এনফিনিক্স এস৫ স্মার্টফোনের প্রো সংস্করণ। জিএসএম এরিনার ইনবক্সে এই ফোনের ছবি ফাঁস করা হয়েছে।
এই ছবির মাধ্যমে অনেক তথ্যই জানতে পেরেছে সংবাদমাধ্যমটি। ছবিতে দেখা যাচ্ছে, ফোনটিতে আগের সংস্করণটি থেকে কিছুটা বড় স্ক্রিণ ব্যবহার করা হয়েছে। যদিও ইনফিনিক্স এস৫-এ ৬.৬ ইঞ্চির প্যানেল ছিলো।
নন-প্রো সংস্করণটিতে অক্টা-কোর হেলিও পি২২ এবং ৪ গিগাবাইট র্যাম ব্যবহার করা হয়, সেহেতু আশা করা যাচ্ছে প্রো সংস্করণটিতে এর থেকে অধিকতর ভালো কিছু থাকবে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়।
ফোনটির পিছনে থাকছে ৪৮ মেগাপিক্সেলের শ্যুটার ক্যামেরা। এছাড়া পিছনে আরও দুটি ক্যামেরা থাকছে, যদিও সেটি ব্যবহারের উদ্দেশ্য প্রকাশ করা হয়নি।
আর ইনফিনিক্স ভক্তদের জন্য সবচেয়ে দারুন খবর হলো এতে ব্যবহার করা হয়েছে পপ-আপ সেলফি ক্যামেরা। ক্যামেরাটির রেজ্যুলেশন না জানা গেলেও দেখা যাচ্ছে এতে অটো এইচডিআর সুবিধা থাকছে।
ডিবিটেক/বিএমটি